Monday, June 15, 2026
Tangail Somoy
No Result
View All Result
  • Login
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • সারাদেশ
  • টাঙ্গাইল
    • মির্জাপুর
    • নাগরপুর
    • দেলদুয়ার
    • বাসাইল
    • সখিপুর
    • কালিহাতী
    • ভূঞাপুর
    • গোপালপুর
    • ঘাটাইল
    • ধনবাড়ী
    • মধুপুর
  • রাজনীতি
  • আইন
  • দুর্নীতি
  • দূর্ঘটনা
  • অপরাধ
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • শিক্ষা
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • স্বাস্থ্য
    • জীবনযাপন
SUBSCRIBE
Tangail Somoy
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • সারাদেশ
  • টাঙ্গাইল
    • মির্জাপুর
    • নাগরপুর
    • দেলদুয়ার
    • বাসাইল
    • সখিপুর
    • কালিহাতী
    • ভূঞাপুর
    • গোপালপুর
    • ঘাটাইল
    • ধনবাড়ী
    • মধুপুর
  • রাজনীতি
  • আইন
  • দুর্নীতি
  • দূর্ঘটনা
  • অপরাধ
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • শিক্ষা
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • স্বাস্থ্য
    • জীবনযাপন
No Result
View All Result
Tangail Somoy
No Result
View All Result
Home লিড নিউজ

টাঙ্গাইলে তিন আসনে ভোট যুদ্ধে লড়ছেন তিন নারী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

by নিজস্ব প্রতিবেদক
December 23, 2023
in লিড নিউজ, সংসদ নির্বাচন
A A

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলের পাশাপাশি অংশ নিচ্ছে স্বতন্ত্র প্রার্থীরাও। এ ভোটের লড়াইয়ে প্রস্তুত নারী প্রার্থীরাও। তবে নির্ধারিত নারী আসনে নয় বরং পুরুষদের পাশাপাশি প্রতিযোগিতা করেই নির্বাচিত হতে চান টাঙ্গাইলের তিন নারী প্রার্থী, হতে চান সংসদ সদস্য। এ নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী তারা। তাঁরা বিজয়ী হয়ে সন্ত্রাস, মাদক, বৈষম্যমুক্ত সুন্দর সমাজ গড়তে চান। তিনটি আসনে ওই তিন প্রার্থীর বিপরীতে প্রতিদ্বন্দ্বীতায় রয়েছেন হেভিওয়েট প্রার্থীসহ ১৯ জন পুরুষ প্রার্থী।

টাঙ্গাইলের আটটি আসনের মধ্যে তিনটি আসনে তিন নারী প্রার্থী ভোট লড়াইয়ে মাঠে নেমেছেন। তারা হলেন- টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে স্বতন্ত্র (ঈগল) প্রতীকের প্রার্থী সারওয়াত সিরাজ শুক্লা, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে বাংলাদেশ কংগ্রেস (ডাব) প্রতীকের প্রার্থী রুপা রায় চৌধুরী ও টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইলে) তৃণমূল বিএনপির (সোনালী আঁশ) প্রতীকের প্রার্থী পারুল।

আরও পড়ুন

সিলেটে প্রতিদিন ডিমের দাম উর্ধ্বমূখী, দেখার কেউ নেই

আনোয়ার সভাপতি আরশেদ সম্পাদক

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের প্রার্থী উপজেলার বেতডোবা গ্রামের সারওয়াত সিরাজ শুক্লা সাবেক মন্ত্রী এবং স্বাধীনতার ইসতেহার পাঠক শাহাজাহান সিরাজের মেয়ে। শুক্লা সুপ্রীম কোর্টের আইনজীবী। তাঁর বাবা শাহাজাহান সিরাজ আওয়ামী লীগ, জাসদ, গণফোরাম, বিএনপি যখন যে দল করেছেন তার অনুসারীরা সেই দলেই ঠাই নিয়েছেন। তাঁর মৃত্যুর পরও রয়ে গছে অনেক ভক্ত। শাজাহান সিরাজের অনুসারীদের সাথে নিয়ে সারওয়াত সিরাজ শুক্লা নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য চেষ্টা চালাচ্ছেন।

ঈগল প্রতীকের প্রার্থী সারওয়াত সিরাজ শুক্লা বলেন, আমার বাবা শাহজাহান সিরাজের পাশে যেভাবে কালিহাতীবাসী দাঁড়িয়েছেন আমার পাশেও সেভাবেই থাকবেন। আমি অবশ্যই কালিহাতীকে মাদক, সন্ত্রাস, বৈষম্যমুক্ত, সুন্দর অনন্য উচ্চতার একটি উপজেলা গড়ার জন্য কাজ করবো। আমি বিজয়ী হলে সবার আগে শিশু ও নারীদের জন্য একটি হাসপাতাল করবো। আমি শতভাগ আশাবাদী ভোট দিয়ে কালিহাতীর জনগণ আমাকে বিপুল ভোটে বিজয়ী করবে।

তাঁর বিপরীতে হেভিওয়েট প্রার্থী আওয়ামী লীগের বহিষ্কৃত সাবেক প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী স্বতন্ত্র (ট্রাক) প্রতীকের প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আওয়ামী লীগের মনোনীত (নৌকা) প্রতীকের প্রার্থী মোজহারুল ইসলাম তালুকদার ঠান্ডু, জাকের পার্টির (গোলাপ ফুল) প্রতীকের প্রার্থী মোন্তাজ আলী, জাতীয় পার্টির (লাঙ্গল) প্রতীকের প্রার্থী লিয়াকত আলী, তৃণমূল বিএনপির (সোনীল আঁশ) প্রতীকের শহিদুল ইসলাম, বাংলাদেশ সুপ্রিম পার্টির (একতারা) প্রতীকের প্রার্থী শুকুর মামুদ ও জাতীয় পার্টি-জেপি (বাইসাইকেল) প্রতীকের প্রার্থী সাদেক সিদ্দিকী ভোট যুদ্ধে রয়েছেন।

টাঙ্গাইল-৪ কালিহাতী আসনে মোট ভোটার ৩ লাখ ৫৪ হাজার ৫৫৬ জন। পুরুষ ভোটার ১ লাখ ৭৮ হাজার ৮৯২, নারী ভোটার ১ লাখ ৭৫ হাজার ৬৬২, হিজড়া ২ জন।

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন রুপা রায় চৌধুরী। তিনি একজন গৃহীনী। মির্জাপুরের বাগজান গ্রামের অনিল মৈশালের মেয়ে ও হিমাংশু শেখর রায় চন্দনের স্ত্রী তিনি। সর্বমহলে পরিচিত এই নারীর নির্বাচন করা হলো একমাত্র নেশা। তিনি এর আগে একবার ইউনিয়ন পরিষদে ও দুইবার জাতীয় সংসদ এবং একবার উপনির্বাচনে অংশ নিয়েছেন। প্রতিবার জামানত হারানো এই নারী এবারও জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন।

ডাব প্রতীকের প্রার্থী রুপা রায় চৌধুরী বলেন, জনগণের সেবা করা আমার ইচ্ছা। আমার বিশ্বাস, জনগণ একবার না একবার আমাকে সেবা করার সুযোগ দিবেই। আমি বিজয়ী হলে মির্জাপুরকে স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলবো। সুষ্ঠু ও নিরপক্ষ নির্বাচন হলে আমি আশাবাদী বিপুল ভোটে বিজয়ী হবো।

এ আসনে তার বিপরীতে প্রার্থী বর্তমান এমপি ও আওয়ামী লীগের মনোনীত (নৌকা) প্রতীকের প্রার্থী খান আহমেদ শুভ, তিনবারের উপজেলা পরিষদ চেয়ারম্যান ও স্বতন্ত্র (ট্রাক) প্রতীকের প্রার্থী মীর এনায়েত হোসেন মন্টু, কৃষক শ্রমিক জনতা লীগের (গামছা) প্রতীকের প্রার্থী আরমান হোসেন তালুকদার, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি (হাতুড়ী) প্রতীকের প্রার্থী গোলাম নওজব চৌধুরী, জাতীয় পার্টির (লাঙ্গল) প্রতীকের প্রার্থী জহিরুল ইসলাম জহির, জাকের পার্টির (গোলাপ ফুল) প্রতীকের প্রার্থী মোক্তার হোসেন ও জাসদ (মশাল) প্রতীকের প্রার্থী মঞ্জুর রহমান মজনু ভোট যুদ্ধে রয়েছেন।

টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনে মোট ভোটার ৩ লাখ ৫৮ হাজার ৪৩২ জন। পুরুষ ভোটার ১ লাখ ৮০ হাজার ২০৬, নারী ভোটার ১ লাখ ৭৮ হাজার ২২০, হিজড়া ৬ জন।

টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে তৃণমূল বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনী নাম লিখিয়েছেন পারুল। কালিহাতী উপজেলার গোলড়া গ্রামের গৃহীনী পারুল লোকমান হোসেনের স্ত্রী। তিনি সখীপুর-বাসাইলে অপরিচিত এক নাম। এই আসনে তাকে চেনেন এমন মানুষ খুঁজে পাওয়া দায়। তারপরও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন তিনি।

সোনালী আঁশ প্রতীকের প্রার্থী পারুল বলেন, আমি অন্যায়, অবিচার, দুর্নীতি দূর করে দুই উপজেলাকে সুন্দর করে সাজাতে প্রার্থী হয়েছি। দুই উপজেলার জনগণ আমাকে ভোট দিয়ে বিজয়ী করলে মানবকল্যাণে নিবেদিত থাকবো।

এ আসনের হেভিওয়েট প্রার্থী কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি (গামছা) প্রতীকের প্রার্থী বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম, সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের মনোনীত (নৌকা) প্রতীকের প্রার্থী অনুপম শাহজাহান জয়, জাতীয় পার্টির (লাঙ্গল) প্রতীকের প্রার্থী রেজাউল করিম, বিকল্পধারা বাংলাদেশ (কুলা) প্রতীকের প্রার্থী আবুল হাশেম ও বাংলাদেশ কংগ্রেস (ডাব) প্রতীকের প্রার্থী মোস্তফা কামাল।

টাঙ্গাইল-৮ বাসাইল- সখীপুর আসনে মোট ভোটার ৩ লাখ ৯০ হাজার ১০ জন। পুরুষ ভোটার ১ লাখ ৯৪ হাজার ৮২, নারী ভোটার ১ লাখ ৯৬ হাজার ৩৪, হিজড়া ৪ জন।

814 ভিউ
শেয়ার করুন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

সিলেটে প্রতিদিন ডিমের দাম উর্ধ্বমূখী, দেখার কেউ নেই

by নিজস্ব প্রতিবেদক
May 21, 2026
0

সিলেটে প্রতিদিন হঠাৎ করে ডিমের দাম উর্ধ্বমূখী হয়ে দাম বাড়তে শুরু করেছে। সিলেট নগরীর ডিম আড়ৎগুলোতে মালিক পক্ষ ডিমের সংকট দেখিয়ে একটি সিন্ডিকেট চক্র ডিমের দাম বৃদ্ধি অভিযোগ...

আনোয়ার সভাপতি আরশেদ সম্পাদক

by নিজস্ব প্রতিবেদক
May 21, 2026
0

টাঙ্গাইলের নাগরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সুষ্ঠু ও শান্তি পূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মো. আনোয়ার হোসেন সভাপতি ও মো. আরশেদ আলী সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। প্রিজাইডিং...

টাঙ্গাইলে ব্র্যাকের কর্মশালা অনুষ্ঠিত হয়

by নিজস্ব প্রতিবেদক
May 21, 2026
0

টাঙ্গাইলে ব্র্যাকের রেফারেল সার্ভিস মেকানিজম ডেভেলপমেন্ট ফর মাইগ্রেন্টস শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার টাঙ্গাইলের সেতু টাওয়ারের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা...

টাঙ্গাইলে ব্র্যাকের ঢাকা বিভাগীয় বার্ষিক প্রতিবেদন প্রকাশ

by নিজস্ব প্রতিবেদক
May 21, 2026
0

টাঙ্গাইলে ব্র্যাকের ঢাকা বিভাগীয় বার্ষিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের হল রুমে এ প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৪ আসনের...

সরকারি এম এম আলী কলেজে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে স্মারকলিপি প্রদান

by নিজস্ব প্রতিবেদক
December 7, 2025
0

টাঙ্গাইলের সরকারি এম এম আলী কলেজের ছাত্র সংসদ নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে স্মারকলিপি প্রদান করেছে। রোববার দুপুরে সরকারি এম এম আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর এস এম আসাদুজ্জামানের হাতে...

Next Post

কালিহাতীতে ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বাধিক পাঠিত

  • টাঙ্গাইলে ঈগল মার্কার নির্বাচনী অফিস ভাঙচুর ও মারধর এর অভিযোগ নৌকার কর্মীদের বিরুদ্ধে

    0 shares
    Share 0 Tweet 0
  • নৌকায় ভোট চাওয়ায় বিএনপি নেতাকে নোটিশ

    0 shares
    Share 0 Tweet 0
  • টাঙ্গাইলে ঈগল মার্কার নির্বাচনী অফিস উদ্বোধন করায় কর্মীর বাড়িতে হামলা ও প্রাণ নাশের হুমকি ( ভিডিও)সহ

    0 shares
    Share 0 Tweet 0
  • টাঙ্গাইলে নৌকার প্রার্থীকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ

    0 shares
    Share 0 Tweet 0
  • টাঙ্গাইলে বিবেকান্দ হাইস্কুল এন্ড কলেজের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

    0 shares
    Share 0 Tweet 0

নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা

ক্রমিক নং পণ্যের নাম একক খুচরা মূল্য
০১ চাল-সরু (নাজির-সাধারণ). ১ কেজি ৭০
০২ চাল-সরু ১ কেজি
০৩ চাল (মাঝারী) ১ কেজি ৫৫
০৪ চাল (মোটা) ১ কেজি X
০৫ আলু ১ কেজি X
০৬ আটা (খোলা) ১ কেজি ৪৫
০৭ মসুর ডাল (উন্নত) ১ কেজি ১৪০
০৮ মসুর ডাল (মোটা) ১ কেজি ১১০
০৯ মুগ ডাল (সরু-উন্নত) ১ কেজি ১৪০
১০ মুগ ডাল (মোটা) ১ কেজি ১২০
১১ সয়াবিন তেল (খোলা) ১ লিটার ১৬৫
১২ সয়াবিন তেল (ক্যান) ১ লিটার ১৭০
১৩ সয়াবিন তেল (ক্যান) ৫ লিটার ৮১০
১৪ পাম তেল (খোলা) ১ লিটার X
১৫ সরিষার তেল (খোলা) ১ লিটার ২০০
১৬ চিনি (আমদানীকৃত) ১ কেজি ১৩০
১৭ পিয়াজ (দেশী) ১ কেজি X
১৮ পিঁয়াজ (আমদানীকৃত) ১ কেজি X
১৯ রসুন (দেশী) ১ কেজি X
২০ রসুন (আমদানীকৃত) ১ কেজি X
২১ ডিম ফার্ম (সাদা/শাল) ১ হালি X
২২ মোরগ/মুরগি (ব্রয়লার) ১ কেজি ২০০
২৩ মোরগ/মুরগি (কক/সোনালী) ১ কেজি ৩২০
২৪ অদা ১ কেজি X
২৫ কাঁচা মরিচ ১ কেজি X
২৬ গরুর মাংশ ১ কেজি ৭৫০
২৭ খাসির মাংশ ১ কেজি ১০০০
Tangail Somoy

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
ঠিকানা:
হোসেন কমপ্লেক্স, মসজিদ রোড, টাঙ্গাইল
যোগাযোগ: ০১৮৪৩৮১৮৩৫৩
ই-মেইল:
[email protected]

সম্পাদক ও প্রকাশক
আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন

নির্বাহী সম্পাদক
আলহাজ্ব মোঃ আশরাফ হোসেন

বার্তা সম্পাদক
মোঃ পারভেজ হাসান

 

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • সারাদেশ
  • টাঙ্গাইল
    • মির্জাপুর
    • নাগরপুর
    • দেলদুয়ার
    • বাসাইল
    • সখিপুর
    • কালিহাতী
    • ভূঞাপুর
    • গোপালপুর
    • ঘাটাইল
    • ধনবাড়ী
    • মধুপুর
  • রাজনীতি
  • আইন
  • দুর্নীতি
  • দূর্ঘটনা
  • অপরাধ
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • শিক্ষা
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • স্বাস্থ্য
    • জীবনযাপন

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?