Saturday, April 18, 2026
Tangail Somoy
No Result
View All Result
  • Login
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • সারাদেশ
  • টাঙ্গাইল
    • মির্জাপুর
    • নাগরপুর
    • দেলদুয়ার
    • বাসাইল
    • সখিপুর
    • কালিহাতী
    • ভূঞাপুর
    • গোপালপুর
    • ঘাটাইল
    • ধনবাড়ী
    • মধুপুর
  • রাজনীতি
  • আইন
  • দুর্নীতি
  • দূর্ঘটনা
  • অপরাধ
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • শিক্ষা
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • স্বাস্থ্য
    • জীবনযাপন
SUBSCRIBE
Tangail Somoy
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • সারাদেশ
  • টাঙ্গাইল
    • মির্জাপুর
    • নাগরপুর
    • দেলদুয়ার
    • বাসাইল
    • সখিপুর
    • কালিহাতী
    • ভূঞাপুর
    • গোপালপুর
    • ঘাটাইল
    • ধনবাড়ী
    • মধুপুর
  • রাজনীতি
  • আইন
  • দুর্নীতি
  • দূর্ঘটনা
  • অপরাধ
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • শিক্ষা
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • স্বাস্থ্য
    • জীবনযাপন
No Result
View All Result
Tangail Somoy
No Result
View All Result
Home টাঙ্গাইল জেলা

১৮ মাসের কাজ ১৮ বছরেও হয়নি

বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন চার ভবন নির্মাণ

by নিজস্ব প্রতিবেদক
July 2, 2024
in টাঙ্গাইল জেলা, বাসাইল, লিড নিউজ, স্বাস্থ্য
A A

টাঙ্গাইলের বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে সালে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করার কাজ শুরু হয়। ওই বছরের ১০ জানুয়ারি ডাকা হয়। চারটি নতুন ভবন নির্মাণ এবং পুরনো একতলা ভবন সংস্কারের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সোনার প্রকৌশল সংস্থা। ওই বছরের সেপ্টেম্বর কার্যাদেশ দেয়া শর্ত অনুযায়ী ১৮ মাসে ২০০৭ সালের ২৩ এপ্রিলের মধ্যে কাজটি শেষ করার কথা সেই কাজ প্রায় ১৮ বছরেও শেষ করেনি ঠিকাদার।

সর্বশেষ ভবনগুলোর নির্মাণকাজ সমাপ্ত করার জন্য স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ২০২২-২৩ অর্থবছরে ৮ কোটি টাকা বরাদ্দ দেয়। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান সম্মতি না দেয়ায় পুনরায় কার্যাদেশ দিতে পারছে না স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।

আরও পড়ুন

সরকারি এম এম আলী কলেজে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে স্মারকলিপি প্রদান

টাঙ্গাইলে পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

এর আগে কাজ শেষ করার দাবিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সচেতন মহলের পক্ষ থেকে স্বাস্থ্যমন্ত্রী, জেলা প্রশাসক, সিভিল সার্জন, স্বাস্থ্য প্রকৌশলের নির্বাহী প্রকৌশলীর কাছে স্মারকলিপি ও লিখিত অভিযোগ দেয়া হয়। এতেও কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ রয়েছে।

দরপত্র অনুযায়ী, ৪ কোটি ৯৬ লাখ ১০ হাজার ৪৪৯ টাকায় দুটি চারতলা, একটি দোতলা ও একটি একতলা ভবন নির্মাণ এবং পুরনো ভবন সংস্কারের কথা ছিল।কাজ চলমান দেখিয়ে ২০০৬ সালের ২৬ সেপ্টেম্বরের মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠান ৩ কোটি ৩৯ লাখ ৭৭ হাজার ৮২ টাকা তুলে নেন। সে সময় পর্যন্ত ৭৬ শতাংশ কাজ শেষ হয়েছে বলেও দাবি করেছে প্রতিষ্ঠানটি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ১৯৭৭ সালে ৩১ শয্যার বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠিত হয়। ২০০৫ সালে ৪ কোটি ৯৬ লাখ ১০ হাজার ৪৪৯ টাকা ব্যয়ে স্বাস্থ্য কমপ্লেক্সটিকে ৩১ থেকে ৫০ শয্যায় উন্নতি করে প্রশাসনিক কার্যক্রম চালু করা হয়। বর্তমানে ৫০ শয্যার নিয়ম অনুযায়ী হাসপাতালটি পরিচালনা করা হচ্ছে। কিছুটা লোকবলের সংকটও রয়েছে। ২৭ চিকিৎসকের পদে কর্মরত ২১ জন। নার্সিং সুপারভাইজার একজন, সহকারী নার্স ২৭, মিডওয়াইফার ছয়জন থাকলেও এদের বসার ব্যবস্থা করা যাচ্ছে না। ভালো কক্ষের অভাবে উন্নত যন্ত্রপাতি বসানো যাচ্ছে না। ফলে উপজেলাসহ আশপাশ এলাকা থেকে বহির্বিভাগে প্রতিদিন ছয়-সাতশ রোগী চিকিৎসা নিতে এলেও চরম ভোগান্তির শিকার হচ্ছে।

এলাকাবাসীর অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানটির চেয়ারম্যান কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম। ২০০৫ সালে তিনি স্থানীয় সংসদ সদস্য ছিলেন।প্রভাবশালী লোক হওয়ায় তার বিরুদ্ধে কেউ কথা বলতে পারে না।

এদিকে পরিত্যক্ত ভবনগুলো বখাটেদের আড্ডাস্থল হয়ে উঠেছে।এছাড়া নতুন ভবনের জন্য বরাদ্দ যন্ত্রপাতি নষ্ট হচ্ছে গুদামে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শার্লী হামিদ বলেন, ‘কাজ শেষ করার বিষয়ে গত বছর জেলা প্রশাসক, সিভিল সার্জন এবং স্বাস্থ্য প্রকৌশলের নির্বাহী প্রকৌশলীর কাছে আমি লিখিত আবেদন করেছি। এছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সটি পরিদর্শন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। কিন্তু কোনো সমাধান হচ্ছে না।

তিনি আরো বলেন, ‘কাজ শেষ করতে নতুন করে বাজেট এসেছে। যেহেতু এখনো সোনার বাংলা কনস্ট্রাকশনের কাছে কাজ রয়ে গেছে সেজন্য নতুন বাজেট পেলেও কাজ শুরু করা যাচ্ছে না। এটিকে আধুনিক স্বাস্থ্য কমপ্লেক্স হিসেবে তৈরির কথা, কিন্তু এনওসি (অনাপত্তিপত্র) না পেলে বাজেট ফেরত যাবে।

বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম বলেন, ‘আসলে বঙ্গবীর কাদের সিদ্দিকীকে সবাই ভয় পায়। আমি এ বিষয়টি জেলা আইনশৃঙ্খলা সভায় তুলে ধরেছি। বিষয়টি নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর কাছে একাধিকবার গিয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ স্বাস্থ্য কমপ্লেক্সটি পরিদর্শন করে গেছেন। কিন্তু কোনো সমাধান হয়নি। আমি আবার স্বাস্থ্যমন্ত্রীর কাছে যাব। যাতে কাজটা দ্রুত সমাধান হয়।

টাঙ্গাইল স্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. হাবিবুর রহমান বলেন, ‘এটা ২০০৫ সালের বিষয়। আমি এক বছর আগে এখানে আসছি। সার্বিক বিষয় খোঁজ নিয়ে বলতে হবে।

এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া বলেন, ‘এ বিষয়টি অনেক জটিল। ফোনে বলা যাবে না। সময় নিয়ে সামনাসামনি কথা বলতে হবে।

টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমি সিরিয়াসলি দেখব। সরকারি অর্থের সম্পূর্ণ সৎ ব্যবহার হয়, কাজটা যেন শেষ হয়, তার জন্য প্রয়োজনীয় যা ব্যবস্থা নিতে হয়, তা আমি করব।

এ ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠান সোনার বাংলা প্রকৌশল সংস্থার চেয়ারম্যান ও কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম গতকাল বণিক বার্তাকে বলেন, ‘এটা তো ২০ বছর আগের কাজ। এটার আর এখন কোনো অস্তিত্ব নেই।

সুত্র:বণিক বার্তা

659 ভিউ
শেয়ার করুন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

সরকারি এম এম আলী কলেজে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে স্মারকলিপি প্রদান

by নিজস্ব প্রতিবেদক
December 7, 2025
0

টাঙ্গাইলের সরকারি এম এম আলী কলেজের ছাত্র সংসদ নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে স্মারকলিপি প্রদান করেছে। রোববার দুপুরে সরকারি এম এম আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর এস এম আসাদুজ্জামানের হাতে...

টাঙ্গাইলে পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

by নিজস্ব প্রতিবেদক
December 7, 2025
0

টাঙ্গাইলে নবাগত পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকারের সাথে জেলার কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় টাঙ্গাইল পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন...

খেজুরের রস খেতে গিয়ে কালিহাতীতে দুর্ঘটনায় কিশোর নিহত

by নিজস্ব প্রতিবেদক
December 7, 2025
0

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নের পাকুটিয়া বেইলি ব্রিজের কাছে রোববার (৭ ডিসেম্বর) ভোরে খেজুরের রস খেতে গিয়ে তাওহীদ নামে এক কিশোর সড়ক দুর্ঘটনায় নিহত ও দুজন আহত হয়েছে।...

নাগরপুর-দেলদুয়ারে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

by নিজস্ব প্রতিবেদক
October 19, 2025
0

টাঙ্গাইল-৬(নাগরপুর-দেলদুয়ার) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি ঢাকা মহানগর উত্তর জাসাসের আহ্বায়ক মো. শরিফুল ইসলাম স্বপনের মোটরসাইকেল শোডাউন ও ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১৮ অক্টোবর) নাগরপুর...

গাছ না বাঁচলে আমরা বাঁচবো না

by নিজস্ব প্রতিবেদক
August 14, 2025
0

টাঙ্গাইলের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেছেন, গাছের সাথে আমাদের সর্ম্পক অত্যন্ত নিবিড়। গাছ না বাঁচলে আমরা বাঁচবো...

Next Post

পরীক্ষায় অংশ নিতে না পারা ২২ শিক্ষার্থীর মানববন্ধন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বাধিক পাঠিত

  • টাঙ্গাইলে ঈগল মার্কার নির্বাচনী অফিস ভাঙচুর ও মারধর এর অভিযোগ নৌকার কর্মীদের বিরুদ্ধে

    0 shares
    Share 0 Tweet 0
  • নৌকায় ভোট চাওয়ায় বিএনপি নেতাকে নোটিশ

    0 shares
    Share 0 Tweet 0
  • টাঙ্গাইলে ঈগল মার্কার নির্বাচনী অফিস উদ্বোধন করায় কর্মীর বাড়িতে হামলা ও প্রাণ নাশের হুমকি ( ভিডিও)সহ

    0 shares
    Share 0 Tweet 0
  • টাঙ্গাইলে নৌকার প্রার্থীকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ

    0 shares
    Share 0 Tweet 0
  • টাঙ্গাইলে বিবেকান্দ হাইস্কুল এন্ড কলেজের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

    0 shares
    Share 0 Tweet 0

নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা

ক্রমিক নং পণ্যের নাম একক খুচরা মূল্য
০১ চাল-সরু (নাজির-সাধারণ). ১ কেজি ৭০
০২ চাল-সরু ১ কেজি
০৩ চাল (মাঝারী) ১ কেজি ৫৫
০৪ চাল (মোটা) ১ কেজি X
০৫ আলু ১ কেজি X
০৬ আটা (খোলা) ১ কেজি ৪৫
০৭ মসুর ডাল (উন্নত) ১ কেজি ১৪০
০৮ মসুর ডাল (মোটা) ১ কেজি ১১০
০৯ মুগ ডাল (সরু-উন্নত) ১ কেজি ১৪০
১০ মুগ ডাল (মোটা) ১ কেজি ১২০
১১ সয়াবিন তেল (খোলা) ১ লিটার ১৬৫
১২ সয়াবিন তেল (ক্যান) ১ লিটার ১৭০
১৩ সয়াবিন তেল (ক্যান) ৫ লিটার ৮১০
১৪ পাম তেল (খোলা) ১ লিটার X
১৫ সরিষার তেল (খোলা) ১ লিটার ২০০
১৬ চিনি (আমদানীকৃত) ১ কেজি ১৩০
১৭ পিয়াজ (দেশী) ১ কেজি X
১৮ পিঁয়াজ (আমদানীকৃত) ১ কেজি X
১৯ রসুন (দেশী) ১ কেজি X
২০ রসুন (আমদানীকৃত) ১ কেজি X
২১ ডিম ফার্ম (সাদা/শাল) ১ হালি X
২২ মোরগ/মুরগি (ব্রয়লার) ১ কেজি ২০০
২৩ মোরগ/মুরগি (কক/সোনালী) ১ কেজি ৩২০
২৪ অদা ১ কেজি X
২৫ কাঁচা মরিচ ১ কেজি X
২৬ গরুর মাংশ ১ কেজি ৭৫০
২৭ খাসির মাংশ ১ কেজি ১০০০
Tangail Somoy

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
ঠিকানা:
হোসেন কমপ্লেক্স, মসজিদ রোড, টাঙ্গাইল
যোগাযোগ: ০১৮৪৩৮১৮৩৫৩
ই-মেইল:
[email protected]

সম্পাদক ও প্রকাশক
আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন

নির্বাহী সম্পাদক
আলহাজ্ব মোঃ আশরাফ হোসেন

বার্তা সম্পাদক
মোঃ পারভেজ হাসান

 

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • সারাদেশ
  • টাঙ্গাইল
    • মির্জাপুর
    • নাগরপুর
    • দেলদুয়ার
    • বাসাইল
    • সখিপুর
    • কালিহাতী
    • ভূঞাপুর
    • গোপালপুর
    • ঘাটাইল
    • ধনবাড়ী
    • মধুপুর
  • রাজনীতি
  • আইন
  • দুর্নীতি
  • দূর্ঘটনা
  • অপরাধ
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • শিক্ষা
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • স্বাস্থ্য
    • জীবনযাপন

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?