Thursday, May 21, 2026
Tangail Somoy
No Result
View All Result
  • Login
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • সারাদেশ
  • টাঙ্গাইল
    • মির্জাপুর
    • নাগরপুর
    • দেলদুয়ার
    • বাসাইল
    • সখিপুর
    • কালিহাতী
    • ভূঞাপুর
    • গোপালপুর
    • ঘাটাইল
    • ধনবাড়ী
    • মধুপুর
  • রাজনীতি
  • আইন
  • দুর্নীতি
  • দূর্ঘটনা
  • অপরাধ
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • শিক্ষা
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • স্বাস্থ্য
    • জীবনযাপন
SUBSCRIBE
Tangail Somoy
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • সারাদেশ
  • টাঙ্গাইল
    • মির্জাপুর
    • নাগরপুর
    • দেলদুয়ার
    • বাসাইল
    • সখিপুর
    • কালিহাতী
    • ভূঞাপুর
    • গোপালপুর
    • ঘাটাইল
    • ধনবাড়ী
    • মধুপুর
  • রাজনীতি
  • আইন
  • দুর্নীতি
  • দূর্ঘটনা
  • অপরাধ
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • শিক্ষা
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • স্বাস্থ্য
    • জীবনযাপন
No Result
View All Result
Tangail Somoy
No Result
View All Result
Home টাঙ্গাইল জেলা

সিলেটে প্রতিদিন ডিমের দাম উর্ধ্বমূখী, দেখার কেউ নেই

by নিজস্ব প্রতিবেদক
May 21, 2026
in টাঙ্গাইল জেলা, বিশেষ সংবাদ, লিড নিউজ, সারাদেশ
A A

সিলেটে প্রতিদিন হঠাৎ করে ডিমের দাম উর্ধ্বমূখী হয়ে দাম বাড়তে শুরু করেছে। সিলেট নগরীর ডিম আড়ৎগুলোতে মালিক পক্ষ ডিমের সংকট দেখিয়ে একটি সিন্ডিকেট চক্র ডিমের দাম বৃদ্ধি অভিযোগ উঠেছে। সিলেটে সিসিকের বন্দরবাজার, সুবিদবাজার, শিবগঞ্জ, দক্ষিণ সুরমার কদমতলী বাজারে ডিমের দাম লাগামহীন। সিলেটের সাধারণ ক্রেতারা অভিযোগ করেন একদিকে নিত্যপণ্যের দামের চাপের মধ্যে নিম্ন, নিম্ন-মধ্যবিত্ত ও মধ্যবিত্ত পরিবার গুলো যখন ব্যয় সামলাতে হিমশিম খাচ্ছে, ঠিক তখন ডিমের দাম যেন ‘আগুনে ঘি ঢেলেছে’। মাসের ব্যবধানে ডজনপ্রতি ডিমের দাম বেড়েছে প্রায় ৫০ টাকা। ডিমের অস্বাভাবিক এই দাম বৃদ্ধিতে সবচেয়ে বিপাকে সীমিত আয়ের মানুষ।

সিলেট নগরীর বন্দরবাজারে বড় দোকান গুলোতে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৫০-১৬০ টাকায়। আবার কিছু এলাকার দোকানে এ দাম ১৭০ টাকা পর্যন্ত উঠেছে। অথচ মাত্র এক মাস আগে এক ডজন ডিমের দাম ছিল ১১০ থেকে ১২০ টাকার মধ্যে। অর্থাৎ মাসের ব্যবধানে ডজন প্রতি ডিমের দাম বেড়েছে প্রায় ৫০-৬০ টাকা। বাজার বিশ্লেষণে দেখা যায়, প্রায় প্রতি বছর বর্ষা মৌসুমে চাহিদা বাড়ার কারণে ডিমের দাম কিছুটা বাড়ে। তবে এবার অল্প সময়ের মধ্যে দাম বৃদ্ধির হার তুলনামূলক অনেক বেশি এবং অস্বাভাবিক ভাবে বেড়েছে। এ ধরনের পরিস্থিতি এর আগেও দেখা গেছে। ২০২২ সালেও ডিমের অস্বাভাবিক দাম বৃদ্ধি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। সে সময় দাম বাড়ার কারণ অনুসন্ধানে মাঠে নামে সরকার। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর (ডিএনসিআরপি) ছাড়াও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক দল বাজার তদারকিতে অংশ নেয়। ওই সময় দেখা যায়, ডিম উৎপাদনকারী বড় ফার্মগুলো কমিশন এজেন্টের মাধ্যমে দাম কারসাজি ও নিলাম প্রক্রিয়ায় নিজেদের নিয়োগ করা এজেন্ট ব্যবহার করে ডিমের দাম বাড়িয়েছে। ডিএনসিআরপির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আরও পড়ুন

আনোয়ার সভাপতি আরশেদ সম্পাদক

টাঙ্গাইলে ব্র্যাকের কর্মশালা অনুষ্ঠিত হয়

তথ্য বলছে, দেশে ক্রমাগত ডিমের উৎপাদন বাড়ছে। সবশেষ গত অর্থবছরে (২০২৪-২৫) দুই হাজার ৪৪০ কোটি পিসেরও বেশি ডিম উৎপাদন হয়েছে দেশে। দশ বছর আগে ২০১৫-১৬ অর্থবছরে যার পরিমাণ ছিল এক হাজার ১৯১ কোটি পিস। বর্তমানে দেশে প্রতিদিন গড়ে প্রায় ৪ কোটি পিস ডিম উৎপাদন হচ্ছে।

যদিও উৎপাদনের সঙ্গে পাল্লা দিয়ে ডিমের চাহিদা বাড়ছে। এখন বহু ধরনের খাদ্যপণ্যে ডিমের ব্যবহার বেড়েছে। যে কারণে ২০২৪-২৫ অর্থ বছরে এসে ডিমের বাজার দাঁড়িয়েছে প্রায় ২৫ হাজার কোটি টাকায়। এদিকে, এবারও এমন পরিস্থিতির তৈরি হয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশনের (বিপিএ) সভাপতি সুমন হাওলাদার। ডিমের দাম বাড়ছে কেন এমন প্রশ্নে তিনি বলেন, করর্পোরেট কোম্পানি ও তাদের নিযুক্ত ব্যবসায়ীরা সিন্ডিকেট করে ডিমের দাম বাড়িয়েছে। তিনি বলেন, ডিমের ক্রয়মূল্য যাই হোক না কেন, ডিম ব্যবসার সঙ্গে জড়িত সমিতি গুলো মোবাইল ফোনে দাম নির্ধারণে করে বাজার অস্থিতিশীল করে তুলছে। গত মাসে দাম কম থাকায় প্রচুর ডিম মজুত করেছে তারা। এখন দাম অস্বাভাবিক বাড়িয়ে মুনাফা করছে।

সুমন হাওলাদারের দাবি, বর্ষা ও সবজির দাম বৃদ্ধির পাশাপাশি জ্বালানি তেলের দাম বাড়ার পরপরই এ সময়কে ‘সঠিক সময়’ হিসেবে বেছে নিয়েছে সিন্ডিকেট। এ বর্ধিত দামের কোনো সুবিধা প্রান্তিক খামারিরা পাচ্ছেন না।

ডিম কি আসলে অবৈধ মজুত হয়েছে? এমন প্রশ্নে সুমন হাওলাদার দাবি করেন, এখন প্রচুর ডিম মজুত হচ্ছে। তখন প্রশ্ন আসে এ গরমে ডিম কি আসলে মজুত করা সম্ভব? এ বিষয়ে সংশ্লিষ্টরা জানিয়েছেন, এখন একটি ডিম স্বাভাবিক ভাবে ১০-১৫ দিন ভালো থাকে। হিমাগারে আরও বেশি সময়। তবে যারা মজুত করেন, তারা শুরুতে আগের মজুত করা পুরোনো ডিম বিক্রি করেন। এরপর নতুন ডিম মজুত রাখেন। এভাবে পালাবদলের মাধ্যমে ডিমের মজুত সম্ভব।
২০২৪ সালেও ডিমের দাম বেড়েছিল মে মাসে। ওই সময় বাজারে প্রতি ডজন ডিমের দাম আবার ১৫০ টাকায় ওঠে। সে সময়ও ডিম হিমাগারে মজুত করে বাজার অস্থিতিশীল করার অভিযোগও ছিল বড় বড় কোম্পানি ও মধ্যস্বত্বভোগীদের বিরুদ্ধে।

ডিমের দাম বৃদ্ধি ও সরকারের নজরদারির অভাবে ক্ষোভ প্রকাশ কওে ভোক্তা অধিকার সংগঠন কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান বলেন, ডিমের দামের কারণে গরিব মানুষের খুব কষ্ট হচ্ছে। কিন্তু সরকার সে বিষয়টি নিয়ে কিছুই করছে না। ভোক্তা অধিকার কিংবা বাণিজ্য মন্ত্রণালয়ের কোনো বাজার তদারকি বা কার্যক্রম চোখে পড়েনি।

বাংলাদেশ এগ প্রডিউসার অ্যাসোসিয়েশনের সভাপতি মো. তাহির আহমেদ সিদ্দিকী বলেন, দেশের জাতীয় চাহিদা মেটাতে দৈনিক প্রায় সাড়ে ৩ থেকে ৪ কোটি ডিম প্রয়োজন হয়। এই ডিম গুলোর একটি বড় অংশ সারাদেশের খামার থেকে আসে। দেশে কাজী ফার্মস, ডায়মন্ড এগ, প্যারাগন পোল্ট্রি, নর্থ এগ, সিপি বাংলাদেশ, আফিল অ্যাগ্রো, পিপলস পোল্ট্রি, নবিল অ্যাগ্রো, ভিআইপি শাহাদত, রানা পোল্ট্রি, ওয়েস্টার পোল্ট্রিসহ বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে যারা বাণিজ্যিক ভাবে ডিম উৎপাদনের শীর্ষে। এর মধ্যে কিছু কোম্পানি রয়েছে যাদের দৈনিক ডিম উৎপাদন ১৫ লাখ পিসের কাছাকাছি। অনেক গুলো কোম্পানি প্রতিদিন প্রায় ৪-৫ লাখ পিস ডিম উৎপাদন করছে। বাকি জোগান আসে সারাদেশের প্রন্তিক খামার থেকে।

4 ভিউ
শেয়ার করুন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

আনোয়ার সভাপতি আরশেদ সম্পাদক

by নিজস্ব প্রতিবেদক
May 21, 2026
0

টাঙ্গাইলের নাগরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সুষ্ঠু ও শান্তি পূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মো. আনোয়ার হোসেন সভাপতি ও মো. আরশেদ আলী সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। প্রিজাইডিং...

টাঙ্গাইলে ব্র্যাকের কর্মশালা অনুষ্ঠিত হয়

by নিজস্ব প্রতিবেদক
May 21, 2026
0

টাঙ্গাইলে ব্র্যাকের রেফারেল সার্ভিস মেকানিজম ডেভেলপমেন্ট ফর মাইগ্রেন্টস শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার টাঙ্গাইলের সেতু টাওয়ারের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা...

টাঙ্গাইলে ব্র্যাকের ঢাকা বিভাগীয় বার্ষিক প্রতিবেদন প্রকাশ

by নিজস্ব প্রতিবেদক
May 21, 2026
0

টাঙ্গাইলে ব্র্যাকের ঢাকা বিভাগীয় বার্ষিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের হল রুমে এ প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৪ আসনের...

সরকারি এম এম আলী কলেজে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে স্মারকলিপি প্রদান

by নিজস্ব প্রতিবেদক
December 7, 2025
0

টাঙ্গাইলের সরকারি এম এম আলী কলেজের ছাত্র সংসদ নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে স্মারকলিপি প্রদান করেছে। রোববার দুপুরে সরকারি এম এম আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর এস এম আসাদুজ্জামানের হাতে...

টাঙ্গাইলে পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

by নিজস্ব প্রতিবেদক
December 7, 2025
0

টাঙ্গাইলে নবাগত পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকারের সাথে জেলার কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় টাঙ্গাইল পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বাধিক পাঠিত

  • টাঙ্গাইলে ঈগল মার্কার নির্বাচনী অফিস ভাঙচুর ও মারধর এর অভিযোগ নৌকার কর্মীদের বিরুদ্ধে

    0 shares
    Share 0 Tweet 0
  • নৌকায় ভোট চাওয়ায় বিএনপি নেতাকে নোটিশ

    0 shares
    Share 0 Tweet 0
  • টাঙ্গাইলে ঈগল মার্কার নির্বাচনী অফিস উদ্বোধন করায় কর্মীর বাড়িতে হামলা ও প্রাণ নাশের হুমকি ( ভিডিও)সহ

    0 shares
    Share 0 Tweet 0
  • টাঙ্গাইলে নৌকার প্রার্থীকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ

    0 shares
    Share 0 Tweet 0
  • টাঙ্গাইলে বিবেকান্দ হাইস্কুল এন্ড কলেজের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

    0 shares
    Share 0 Tweet 0

নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা

ক্রমিক নং পণ্যের নাম একক খুচরা মূল্য
০১ চাল-সরু (নাজির-সাধারণ). ১ কেজি ৭০
০২ চাল-সরু ১ কেজি
০৩ চাল (মাঝারী) ১ কেজি ৫৫
০৪ চাল (মোটা) ১ কেজি X
০৫ আলু ১ কেজি X
০৬ আটা (খোলা) ১ কেজি ৪৫
০৭ মসুর ডাল (উন্নত) ১ কেজি ১৪০
০৮ মসুর ডাল (মোটা) ১ কেজি ১১০
০৯ মুগ ডাল (সরু-উন্নত) ১ কেজি ১৪০
১০ মুগ ডাল (মোটা) ১ কেজি ১২০
১১ সয়াবিন তেল (খোলা) ১ লিটার ১৬৫
১২ সয়াবিন তেল (ক্যান) ১ লিটার ১৭০
১৩ সয়াবিন তেল (ক্যান) ৫ লিটার ৮১০
১৪ পাম তেল (খোলা) ১ লিটার X
১৫ সরিষার তেল (খোলা) ১ লিটার ২০০
১৬ চিনি (আমদানীকৃত) ১ কেজি ১৩০
১৭ পিয়াজ (দেশী) ১ কেজি X
১৮ পিঁয়াজ (আমদানীকৃত) ১ কেজি X
১৯ রসুন (দেশী) ১ কেজি X
২০ রসুন (আমদানীকৃত) ১ কেজি X
২১ ডিম ফার্ম (সাদা/শাল) ১ হালি X
২২ মোরগ/মুরগি (ব্রয়লার) ১ কেজি ২০০
২৩ মোরগ/মুরগি (কক/সোনালী) ১ কেজি ৩২০
২৪ অদা ১ কেজি X
২৫ কাঁচা মরিচ ১ কেজি X
২৬ গরুর মাংশ ১ কেজি ৭৫০
২৭ খাসির মাংশ ১ কেজি ১০০০
Tangail Somoy

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
ঠিকানা:
হোসেন কমপ্লেক্স, মসজিদ রোড, টাঙ্গাইল
যোগাযোগ: ০১৮৪৩৮১৮৩৫৩
ই-মেইল:
[email protected]

সম্পাদক ও প্রকাশক
আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন

নির্বাহী সম্পাদক
আলহাজ্ব মোঃ আশরাফ হোসেন

বার্তা সম্পাদক
মোঃ পারভেজ হাসান

 

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • সারাদেশ
  • টাঙ্গাইল
    • মির্জাপুর
    • নাগরপুর
    • দেলদুয়ার
    • বাসাইল
    • সখিপুর
    • কালিহাতী
    • ভূঞাপুর
    • গোপালপুর
    • ঘাটাইল
    • ধনবাড়ী
    • মধুপুর
  • রাজনীতি
  • আইন
  • দুর্নীতি
  • দূর্ঘটনা
  • অপরাধ
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • শিক্ষা
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • স্বাস্থ্য
    • জীবনযাপন

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?