Monday, June 15, 2026
Tangail Somoy
No Result
View All Result
  • Login
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • সারাদেশ
  • টাঙ্গাইল
    • মির্জাপুর
    • নাগরপুর
    • দেলদুয়ার
    • বাসাইল
    • সখিপুর
    • কালিহাতী
    • ভূঞাপুর
    • গোপালপুর
    • ঘাটাইল
    • ধনবাড়ী
    • মধুপুর
  • রাজনীতি
  • আইন
  • দুর্নীতি
  • দূর্ঘটনা
  • অপরাধ
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • শিক্ষা
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • স্বাস্থ্য
    • জীবনযাপন
SUBSCRIBE
Tangail Somoy
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • সারাদেশ
  • টাঙ্গাইল
    • মির্জাপুর
    • নাগরপুর
    • দেলদুয়ার
    • বাসাইল
    • সখিপুর
    • কালিহাতী
    • ভূঞাপুর
    • গোপালপুর
    • ঘাটাইল
    • ধনবাড়ী
    • মধুপুর
  • রাজনীতি
  • আইন
  • দুর্নীতি
  • দূর্ঘটনা
  • অপরাধ
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • শিক্ষা
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • স্বাস্থ্য
    • জীবনযাপন
No Result
View All Result
Tangail Somoy
No Result
View All Result
Home টাঙ্গাইল জেলা

টাঙ্গাইল শাড়ির স্বত্ব নিয়ে ফুসে ওঠছে জেলাবাসী

ভারতের জিআই স্বীকৃতি বাতিলের দাবি

by নিজস্ব প্রতিবেদক
February 4, 2024
in টাঙ্গাইল জেলা, টাঙ্গাইল সদর, লিড নিউজ, সারাদেশ
A A

ঐতিহ্যবাহী টাঙ্গাইল শাড়িকে ভারতের দাবি করে ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃতি নেওয়ায় প্রতিবাদে ক্ষোভে ফুসে ওঠছে জেলাবাসী। দ্রুত ভারতের জিআই বাতিল করে বাংলাদেশের পণ্য হিসেবে ‘টাঙ্গাইল শাড়ি’কে জিআই স্বীকৃতির দাবি করেছে জেলার ব্যবসায়ী ও সুধীজনরা।

ভারতের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বৃহস্পতিবার(১ ফেব্রুয়ারি) করা একটি পোস্টে বলা হয়- ‘টাঙ্গাইল শাড়ি, পশ্চিমবঙ্গ থেকে উদ্ভূত, একটি ঐতিহ্যবাহী হাতে বোনা মাস্টারপিস। এর মিহি গঠন, বৈচিত্র্যময় রং এবং সূ² জামদানি মোটিফের জন্য বিখ্যাত এটি এই অঞ্চলের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক। টাঙ্গাইলের প্রতিটি শাড়ি ঐতিহ্য ও সমৃদ্ধ সৌন্দর্য্যরে মেলবন্ধনে দক্ষ কারুকার্যের নিদর্শন।’ এরপর থেকে টাঙ্গাইলসহ সারাদেশে ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম সোচ্চার হয়ে প্রতিবাদ জানাচ্ছে। জেলা সদর সহ বিভিন্ন স্থানে মানববন্ধন কর্মসূচি পালন করা হচ্ছে।

আরও পড়ুন

সিলেটে প্রতিদিন ডিমের দাম উর্ধ্বমূখী, দেখার কেউ নেই

আনোয়ার সভাপতি আরশেদ সম্পাদক

টাঙ্গাইলের সচেতন মহল ইতোমধ্যে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে। এ বিষয়ে জরুরি সভা করে মন্ত্রণালয়ে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক।

টাঙ্গাইল শাড়ি বাংলাদেশি পণ্য হিসেবে জিআই স্বীকৃতির দাবিতে শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকালে ‘সচেতন নাগরিক সমাজ’- এর ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনকারীরা ‘টাঙ্গাইলের তাঁত শাড়ি, টাঙ্গাইলের ঐতিহ্য’, ‘নদী-চর খাল-বিল গজারির বন, টাঙ্গাইলের শাড়ি তার গরবের ধন’, ‘আমার ঐতিহ্য, আমার অহঙ্কার’, ‘টাঙ্গাইলের তাঁত শাড়ির জিআই স্বীকৃতি চাই’- ইত্যাদি লেখা প্ল্যাকার্ড নিয়ে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে মানববন্ধনে দাঁড়ান। ওই কর্মসূচিতে বক্তব্য রাখেন, শিশুদের জন্য ফাউন্ডেশনের চেয়ারম্যান মুঈদ হাসান তড়িৎ, আরিফুজ্জামান সোহেল, সমাজকর্মী নাজিউর রহমান আকাশ, মির্জা রিয়ান, আহসান খান মিলন, স্মরণ ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, টাঙ্গাইল শাড়ি বাংলাদেশের বিখ্যাত শাড়ি। ভারতীয় সংস্কৃতি মন্ত্রণালয়ের অফিসিয়াল পেজে এই টাঙ্গাইল শাড়ি, পশ্চিমবঙ্গ থেকে উদ্ভূত একটি ঐতিহ্যবাহী হাতে বোনা মাস্টারপিস বলা হয়েছে। এর তীব্র নিন্দা জানাই। একই সঙ্গে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য বর্তমান সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করি।

সরেজমিনে টাঙ্গাইল শাড়ির সঙ্গে জড়িতরা জানায়, প্রায় ২০০ বছর ধরে ইতিহাস ঐতিহ্যের ধারক-বাহক টাঙ্গাইলের তাঁত শাড়ি। যা নিজস্ব ঐতিহ্য বহন করে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে সুনাম কুড়িয়েছে। এছাড়া ‘নদী-চর খাল-বিল গজারির বন, টাঙ্গাইল শাড়ি তার গরবের ধন’ এ ¯েøাগানের আলোকেই টাঙ্গাইলের মানুষের জীবনাচরণ চলমান। টাঙ্গাইল শাড়ি সদর উপজেলার বাজিতপুর, কৃষ্ণপুর, দেলদুয়ারের পাথরাইল, কালিহাতীর বল্লা, রামপুর সহ বিভিন্ন এলাকায় তৈরি হয়। তবে দেলদুয়ারের পাথরাইল টাঙ্গাইল শাড়ির রাজধানী হিসেবে খ্যাত।

বল্লা এলাকা সুতা ব্যবসায়ী সমিতির সভাপতি মোস্তফা আশরাফী ও সাধারণ সম্পাদক সোলায়মান হাসান ভারতের কড়া সমালোচনা করে জানান, প্রায় আড়াইশ’ বছরের ঐতিহ্য টাঙ্গাইল শাড়ি। এ শাড়ি টাঙ্গাইলেই অসাধারণ কারুকার্য ও সু² নিপুনতায় অত্যন্ত দরদ দিয়ে তৈরি করা হয়। টাঙ্গাইল শাড়ির স্বত্ব শুধুমাত্র টাঙ্গাইলের তাঁতিদের। ভারতের পশ্চিমবঙ্গ সরকার টাঙ্গাইল শাড়ির ভৌগোলিক নির্দেশক(জিআই) স্বীকৃতি দিয়ে ঐতিহ্যবাহী টাঙ্গাইল শাড়ির স্বত্ব ছিনতাই করার দুঃসাহস দেখিয়েছে।

টাঙ্গাইল শাড়ির রাজধানী খ্যাত পাথরাইলের শাড়ি ব্যবসায়ী সমিতির সভাপতি রঘুনাথ বসাক জানান, টাঙ্গাইল শাড়ি বলতে টাঙ্গাইলকেই বোঝায়। টাঙ্গাইলের নাতিশীতোষ্ণ আবহাওয়া টাঙ্গাইল শাড়ির জন্য অত্যন্ত উপযোগী। ভিন্ন মান ও ভিন্ন দক্ষতায় টাঙ্গাইল শাড়ি তৈরি হয়। এই দক্ষতায় অন্য জায়গায় শাড়ি তৈরি হলেও সেটা টাঙ্গাইল শাড়ি না। অন্যরা টাঙ্গাইল শাড়িকে নিজের দাবি করে জিআই ট্যাগ নেওয়া- এটা আমাদের জন্য দুঃখজনক। তিনি এর প্রতিবাদ জানিয়ে এর বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহবান জানান।

টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগারের সাধারণ সম্পাদক কবি মাহমুদ কামাল জানান, স্বাধীন বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী জেলা টাঙ্গাইল। কয়েকশ’ বছর আগে থেকে টাঙ্গাইল শাড়ি পৃথিবী বিখ্যাত। এ শাড়ির অন্য দেশের জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ার বিষয়টি সত্য নয়। ওই দেশের জিআই স্বীকৃতি বাতিল করে বাংলাদেশের পণ্য হিসেবে টাঙ্গাইল শাড়িকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতির দাবি জানান তিনি।

টাঙ্গাইল সেন্ট্রাল কো-অপারেটিভ আর্টিজেন্স ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশন লিমিটেড এবং বল্লা এলাকা তন্তুবায় সমবায় সমিতির সভাপতি মোফাখখারুল ইসলাম জানান, প্রাচীণকাল থেকে টাঙ্গাইল শাড়ি জেলার বিভিন্ন এলাকায় তাঁতিদের সু² দক্ষতায় সুনিপুনভাবে তৈরি হচ্ছে। ১৯৪৭ ও ১৯৭১ সালে দেশভাগের পর টাঙ্গাইলের তাঁতিদের কেউ কেউ ভারতে গিয়ে বসতি স্থাপন করেছে। সেখানেই তারা আদি পেশা ‘তাঁত শিল্পের’ কাজ করছে। তাই বলে টাঙ্গাইল শাড়ি কখনোই সেদেশের হতে পারেনা। দীর্ঘ সময়ের প্রচেষ্টা ও অধ্যবসায়ের জোরে টাঙ্গাইল শাড়ি দেশ-বিদেশে সুনাম অর্জন করেছে। যারা ওই দেশে রয়েছে- তারাও শাড়ি তৈরি করে জীবিকা নির্বাহ করছে- এটা যেমন সত্য, তেমনি টাঙ্গাইল শাড়ি টাঙ্গাইলেরই সম্পত্তি- এটাও ধ্রæব সত্য। তিনি ওই দেশের জিআই স্বীকৃতি বাতিল করে বাংলাদেশের পণ্য হিসেবে টাঙ্গাইল শাড়িকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতির দাবি জানান।

টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম জানান, টাঙ্গাইল শাড়ি, মধুপুরের আনারস ও জামুর্কির সন্দেশ জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেতে আবেদন প্রক্রিয়া শুরু করা হয়েছে। এটা যে এখানকার অর্জন, সেটার ৫০ বছরের সুদীর্ঘ ধারাবাহিকতা দিতে হয়। অথচ টাঙ্গাইলের তাঁত শাড়ি আড়াইশ’ বছরের পুরাতন। টাঙ্গাইল শাড়ি জিআই পণ্যের স্বীকৃতি পাওয়ার অধিকার রাখে বলে তিনি মনে করেন। এছাড়া ২০১৭ সালে টাঙ্গাইল শাড়ি সরকার কর্তৃক ব্র্যান্ডিং হয়েছে।

তিনি আরও জানান, ভারত যে ঘটনাটা ঘটিয়েছে, তারা ডকুমেন্টেশনে উল্লেখ করেছে- পাথরাইলের বসাক পরিবারের আদি পুরুষরা সেখানে গিয়ে তাঁত শাড়ির পাড়ের ডিজাইন চেঞ্জ করে একটা ভিন্ন প্রকার উদ্ভাবন করেছে। এ বিষয়ে পদক্ষেপ নিতে স্টাডি করা শুরু হয়েছে। তিনি জেলা প্রষশাসকের সম্মেলন কক্ষে জরুরি সভা করেছেন। মন্ত্রণালয় টু মন্ত্রণালয় কথা বলে এ বিষয়ে কীভাবে আবেদন করা যায় তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়াও আপিল করার সুযোগ থাকলে সে বিষয়েও কথা বলা হবে।

841 ভিউ
শেয়ার করুন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

সিলেটে প্রতিদিন ডিমের দাম উর্ধ্বমূখী, দেখার কেউ নেই

by নিজস্ব প্রতিবেদক
May 21, 2026
0

সিলেটে প্রতিদিন হঠাৎ করে ডিমের দাম উর্ধ্বমূখী হয়ে দাম বাড়তে শুরু করেছে। সিলেট নগরীর ডিম আড়ৎগুলোতে মালিক পক্ষ ডিমের সংকট দেখিয়ে একটি সিন্ডিকেট চক্র ডিমের দাম বৃদ্ধি অভিযোগ...

আনোয়ার সভাপতি আরশেদ সম্পাদক

by নিজস্ব প্রতিবেদক
May 21, 2026
0

টাঙ্গাইলের নাগরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সুষ্ঠু ও শান্তি পূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মো. আনোয়ার হোসেন সভাপতি ও মো. আরশেদ আলী সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। প্রিজাইডিং...

টাঙ্গাইলে ব্র্যাকের কর্মশালা অনুষ্ঠিত হয়

by নিজস্ব প্রতিবেদক
May 21, 2026
0

টাঙ্গাইলে ব্র্যাকের রেফারেল সার্ভিস মেকানিজম ডেভেলপমেন্ট ফর মাইগ্রেন্টস শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার টাঙ্গাইলের সেতু টাওয়ারের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা...

টাঙ্গাইলে ব্র্যাকের ঢাকা বিভাগীয় বার্ষিক প্রতিবেদন প্রকাশ

by নিজস্ব প্রতিবেদক
May 21, 2026
0

টাঙ্গাইলে ব্র্যাকের ঢাকা বিভাগীয় বার্ষিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের হল রুমে এ প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৪ আসনের...

সরকারি এম এম আলী কলেজে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে স্মারকলিপি প্রদান

by নিজস্ব প্রতিবেদক
December 7, 2025
0

টাঙ্গাইলের সরকারি এম এম আলী কলেজের ছাত্র সংসদ নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে স্মারকলিপি প্রদান করেছে। রোববার দুপুরে সরকারি এম এম আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর এস এম আসাদুজ্জামানের হাতে...

Next Post

জোবায়দা উচ্চ বিদ্যালয়ের বার্ষিকক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বাধিক পাঠিত

  • টাঙ্গাইলে ঈগল মার্কার নির্বাচনী অফিস ভাঙচুর ও মারধর এর অভিযোগ নৌকার কর্মীদের বিরুদ্ধে

    0 shares
    Share 0 Tweet 0
  • নৌকায় ভোট চাওয়ায় বিএনপি নেতাকে নোটিশ

    0 shares
    Share 0 Tweet 0
  • টাঙ্গাইলে ঈগল মার্কার নির্বাচনী অফিস উদ্বোধন করায় কর্মীর বাড়িতে হামলা ও প্রাণ নাশের হুমকি ( ভিডিও)সহ

    0 shares
    Share 0 Tweet 0
  • টাঙ্গাইলে নৌকার প্রার্থীকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ

    0 shares
    Share 0 Tweet 0
  • টাঙ্গাইলে বিবেকান্দ হাইস্কুল এন্ড কলেজের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

    0 shares
    Share 0 Tweet 0

নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা

ক্রমিক নং পণ্যের নাম একক খুচরা মূল্য
০১ চাল-সরু (নাজির-সাধারণ). ১ কেজি ৭০
০২ চাল-সরু ১ কেজি
০৩ চাল (মাঝারী) ১ কেজি ৫৫
০৪ চাল (মোটা) ১ কেজি X
০৫ আলু ১ কেজি X
০৬ আটা (খোলা) ১ কেজি ৪৫
০৭ মসুর ডাল (উন্নত) ১ কেজি ১৪০
০৮ মসুর ডাল (মোটা) ১ কেজি ১১০
০৯ মুগ ডাল (সরু-উন্নত) ১ কেজি ১৪০
১০ মুগ ডাল (মোটা) ১ কেজি ১২০
১১ সয়াবিন তেল (খোলা) ১ লিটার ১৬৫
১২ সয়াবিন তেল (ক্যান) ১ লিটার ১৭০
১৩ সয়াবিন তেল (ক্যান) ৫ লিটার ৮১০
১৪ পাম তেল (খোলা) ১ লিটার X
১৫ সরিষার তেল (খোলা) ১ লিটার ২০০
১৬ চিনি (আমদানীকৃত) ১ কেজি ১৩০
১৭ পিয়াজ (দেশী) ১ কেজি X
১৮ পিঁয়াজ (আমদানীকৃত) ১ কেজি X
১৯ রসুন (দেশী) ১ কেজি X
২০ রসুন (আমদানীকৃত) ১ কেজি X
২১ ডিম ফার্ম (সাদা/শাল) ১ হালি X
২২ মোরগ/মুরগি (ব্রয়লার) ১ কেজি ২০০
২৩ মোরগ/মুরগি (কক/সোনালী) ১ কেজি ৩২০
২৪ অদা ১ কেজি X
২৫ কাঁচা মরিচ ১ কেজি X
২৬ গরুর মাংশ ১ কেজি ৭৫০
২৭ খাসির মাংশ ১ কেজি ১০০০
Tangail Somoy

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
ঠিকানা:
হোসেন কমপ্লেক্স, মসজিদ রোড, টাঙ্গাইল
যোগাযোগ: ০১৮৪৩৮১৮৩৫৩
ই-মেইল:
[email protected]

সম্পাদক ও প্রকাশক
আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন

নির্বাহী সম্পাদক
আলহাজ্ব মোঃ আশরাফ হোসেন

বার্তা সম্পাদক
মোঃ পারভেজ হাসান

 

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • সারাদেশ
  • টাঙ্গাইল
    • মির্জাপুর
    • নাগরপুর
    • দেলদুয়ার
    • বাসাইল
    • সখিপুর
    • কালিহাতী
    • ভূঞাপুর
    • গোপালপুর
    • ঘাটাইল
    • ধনবাড়ী
    • মধুপুর
  • রাজনীতি
  • আইন
  • দুর্নীতি
  • দূর্ঘটনা
  • অপরাধ
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • শিক্ষা
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • স্বাস্থ্য
    • জীবনযাপন

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?