Thursday, June 18, 2026
Tangail Somoy
No Result
View All Result
  • Login
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • সারাদেশ
  • টাঙ্গাইল
    • মির্জাপুর
    • নাগরপুর
    • দেলদুয়ার
    • বাসাইল
    • সখিপুর
    • কালিহাতী
    • ভূঞাপুর
    • গোপালপুর
    • ঘাটাইল
    • ধনবাড়ী
    • মধুপুর
  • রাজনীতি
  • আইন
  • দুর্নীতি
  • দূর্ঘটনা
  • অপরাধ
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • শিক্ষা
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • স্বাস্থ্য
    • জীবনযাপন
SUBSCRIBE
Tangail Somoy
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • সারাদেশ
  • টাঙ্গাইল
    • মির্জাপুর
    • নাগরপুর
    • দেলদুয়ার
    • বাসাইল
    • সখিপুর
    • কালিহাতী
    • ভূঞাপুর
    • গোপালপুর
    • ঘাটাইল
    • ধনবাড়ী
    • মধুপুর
  • রাজনীতি
  • আইন
  • দুর্নীতি
  • দূর্ঘটনা
  • অপরাধ
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • শিক্ষা
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • স্বাস্থ্য
    • জীবনযাপন
No Result
View All Result
Tangail Somoy
No Result
View All Result
Home টাঙ্গাইল জেলা

নির্বাচনের তারিখ প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ঘোষণা হবে

by নিজস্ব প্রতিবেদক
November 24, 2024
in টাঙ্গাইল জেলা, লিড নিউজ, সারাদেশ
A A

ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে সরকার আপিল করার সিদ্ধান্ত নিয়েছে। সুপ্রিম কোর্টের কাছ থেকে এ বিষয়ে একটি ইতিবাচক সিদ্ধান্ত আসবে বলে আমরা আশা করছি।

আগামী নির্বাচন কবে হবে, তা প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ঘোষণা দেয়া হবে। এ নিয়ে বাকিরা যারা কথা বলছেন, সেগুলো তাদের ব্যক্তিগত মতামত। রোববার ( ২৪ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং।

আরও পড়ুন

সিলেটে প্রতিদিন ডিমের দাম উর্ধ্বমূখী, দেখার কেউ নেই

আনোয়ার সভাপতি আরশেদ সম্পাদক

সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক প্রশ্ন করেন, নির্বাচন কমিশন গঠিত হয়েছে। এখন মানুষের জানার আগ্রহ, কবে নির্বাচন হতে পারে। এর মধ্যে একজন উপদেষ্টা লন্ডনে এক অনুষ্ঠানে বলেছেন, ২০২৬ সালের মাঝামাঝিতে নির্বাচন হতে পারে, যা গণমাধ্যমে এসেছে। আসলে নির্বাচন কবে হতে পারে?

প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বলেন, এখন পর্যন্ত প্রধান উপদেষ্টা বা তার দপ্তর থেকে নির্বাচনের কোনো তারিখ দেয়া হয়নি। নির্বাচনের তারিখ তিনিই ঘোষণা দেবেন এবং তার পক্ষ থেকেই দেয়া হবে। বাকি যারা বলেছেন, তা তাদের মতামত।

ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইংরেজি দৈনিক নিউ এজ সম্পাদক নূরুল কবীরসহ সাংবাদিকদের হয়রানি নিয়ে এক প্রশ্নের জবাবে উপ-প্রেস সচিব আজাদ মজুমদার বলেন, এ বিষয়ে এরই মধ্যে একটি ব্যাখ্যা দেয়া হয়েছে। নিউ এজ সম্পাদকের ঘটনায় সরকারের দ্রুত ব্যবস্থা নেয়া হয়েছে, অন্য কোনো বিষয়েও যদি সরকারের নজরে আনা হয়, তাহলে ত্বরিত ব্যবস্থা নেয়া হবে। নজরে আনা না হলেও স্বাভাবিক প্রক্রিয়া মেনে কাজ করা হচ্ছে। এ-সংক্রান্ত তালিকা সংশোধন করার জন্য ‘ম্যানুয়ালি’ (হাতে-কলমে) কাজ করা হচ্ছে। তারা আশা করছেন, এ ধরনের ঘটনার আর পুনরাবৃত্তি ঘটবে না।

এ বিষয়ে একটি নীতিমালা করার বিষয়টি বিবেচনায় আছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, এখানে ভিন্নমতের ব্যক্তি বা সাংবাদিকদের নাম থাকবে না। কিন্তু অনেক ক্ষেত্রে ব্যাংকগুলো বলে, ‘ওনাকে বিদেশে যাওয়া থেকে বিরত রাখতে হবে’ বা আদালতের আদেশ থাকে। এ পুরো বিষয়গুলো যাতে একটি সুনির্দিষ্ট নীতিমালার মধ্যে থাকে। তিনি বলেন, ‘একটি স্বচ্ছ নীতিমালা, যেটা আপনি ও বাংলাদেশের যেকোনো নাগরিক জানতে পারবেন।’

ব্যাটারিচালিত রিকশা নিয়ে সরকার আইনি প্রক্রিয়ায় সমাধান চায় জানিয়ে উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার বলেন, ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে সরকার আপিল করার সিদ্ধান্ত নিয়েছে। সুপ্রিম কোর্টের কাছ থেকে এ বিষয়ে একটি ইতিবাচক সিদ্ধান্ত আসবে বলে আমরা আশা করছি। এ বিষয়ে করা আরেক প্রশ্নের জবাবে আজাদ মজুমদার বলেন, বিষয়টি যেহেতু এখন আদালতে আছে, আইনি প্রক্রিয়াতেই সরকার এর সমাধান চায়।

সুত্র:বণিক বার্তা

613 ভিউ
শেয়ার করুন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

সিলেটে প্রতিদিন ডিমের দাম উর্ধ্বমূখী, দেখার কেউ নেই

by নিজস্ব প্রতিবেদক
May 21, 2026
0

সিলেটে প্রতিদিন হঠাৎ করে ডিমের দাম উর্ধ্বমূখী হয়ে দাম বাড়তে শুরু করেছে। সিলেট নগরীর ডিম আড়ৎগুলোতে মালিক পক্ষ ডিমের সংকট দেখিয়ে একটি সিন্ডিকেট চক্র ডিমের দাম বৃদ্ধি অভিযোগ...

আনোয়ার সভাপতি আরশেদ সম্পাদক

by নিজস্ব প্রতিবেদক
May 21, 2026
0

টাঙ্গাইলের নাগরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সুষ্ঠু ও শান্তি পূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মো. আনোয়ার হোসেন সভাপতি ও মো. আরশেদ আলী সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। প্রিজাইডিং...

টাঙ্গাইলে ব্র্যাকের কর্মশালা অনুষ্ঠিত হয়

by নিজস্ব প্রতিবেদক
May 21, 2026
0

টাঙ্গাইলে ব্র্যাকের রেফারেল সার্ভিস মেকানিজম ডেভেলপমেন্ট ফর মাইগ্রেন্টস শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার টাঙ্গাইলের সেতু টাওয়ারের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা...

টাঙ্গাইলে ব্র্যাকের ঢাকা বিভাগীয় বার্ষিক প্রতিবেদন প্রকাশ

by নিজস্ব প্রতিবেদক
May 21, 2026
0

টাঙ্গাইলে ব্র্যাকের ঢাকা বিভাগীয় বার্ষিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের হল রুমে এ প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৪ আসনের...

সরকারি এম এম আলী কলেজে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে স্মারকলিপি প্রদান

by নিজস্ব প্রতিবেদক
December 7, 2025
0

টাঙ্গাইলের সরকারি এম এম আলী কলেজের ছাত্র সংসদ নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে স্মারকলিপি প্রদান করেছে। রোববার দুপুরে সরকারি এম এম আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর এস এম আসাদুজ্জামানের হাতে...

Next Post

কালিহাতীতে আইনশৃঙ্খলা ও সামাজিক নিরাপত্তা বিষয়ে ওসির মতবিনিময় সভা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বাধিক পাঠিত

  • টাঙ্গাইলে ঈগল মার্কার নির্বাচনী অফিস ভাঙচুর ও মারধর এর অভিযোগ নৌকার কর্মীদের বিরুদ্ধে

    0 shares
    Share 0 Tweet 0
  • নৌকায় ভোট চাওয়ায় বিএনপি নেতাকে নোটিশ

    0 shares
    Share 0 Tweet 0
  • টাঙ্গাইলে ঈগল মার্কার নির্বাচনী অফিস উদ্বোধন করায় কর্মীর বাড়িতে হামলা ও প্রাণ নাশের হুমকি ( ভিডিও)সহ

    0 shares
    Share 0 Tweet 0
  • টাঙ্গাইলে নৌকার প্রার্থীকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ

    0 shares
    Share 0 Tweet 0
  • টাঙ্গাইলে বিবেকান্দ হাইস্কুল এন্ড কলেজের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

    0 shares
    Share 0 Tweet 0

নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা

ক্রমিক নং পণ্যের নাম একক খুচরা মূল্য
০১ চাল-সরু (নাজির-সাধারণ). ১ কেজি ৭০
০২ চাল-সরু ১ কেজি
০৩ চাল (মাঝারী) ১ কেজি ৫৫
০৪ চাল (মোটা) ১ কেজি X
০৫ আলু ১ কেজি X
০৬ আটা (খোলা) ১ কেজি ৪৫
০৭ মসুর ডাল (উন্নত) ১ কেজি ১৪০
০৮ মসুর ডাল (মোটা) ১ কেজি ১১০
০৯ মুগ ডাল (সরু-উন্নত) ১ কেজি ১৪০
১০ মুগ ডাল (মোটা) ১ কেজি ১২০
১১ সয়াবিন তেল (খোলা) ১ লিটার ১৬৫
১২ সয়াবিন তেল (ক্যান) ১ লিটার ১৭০
১৩ সয়াবিন তেল (ক্যান) ৫ লিটার ৮১০
১৪ পাম তেল (খোলা) ১ লিটার X
১৫ সরিষার তেল (খোলা) ১ লিটার ২০০
১৬ চিনি (আমদানীকৃত) ১ কেজি ১৩০
১৭ পিয়াজ (দেশী) ১ কেজি X
১৮ পিঁয়াজ (আমদানীকৃত) ১ কেজি X
১৯ রসুন (দেশী) ১ কেজি X
২০ রসুন (আমদানীকৃত) ১ কেজি X
২১ ডিম ফার্ম (সাদা/শাল) ১ হালি X
২২ মোরগ/মুরগি (ব্রয়লার) ১ কেজি ২০০
২৩ মোরগ/মুরগি (কক/সোনালী) ১ কেজি ৩২০
২৪ অদা ১ কেজি X
২৫ কাঁচা মরিচ ১ কেজি X
২৬ গরুর মাংশ ১ কেজি ৭৫০
২৭ খাসির মাংশ ১ কেজি ১০০০
Tangail Somoy

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
ঠিকানা:
হোসেন কমপ্লেক্স, মসজিদ রোড, টাঙ্গাইল
যোগাযোগ: ০১৮৪৩৮১৮৩৫৩
ই-মেইল:
[email protected]

সম্পাদক ও প্রকাশক
আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন

নির্বাহী সম্পাদক
আলহাজ্ব মোঃ আশরাফ হোসেন

বার্তা সম্পাদক
মোঃ পারভেজ হাসান

 

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • সারাদেশ
  • টাঙ্গাইল
    • মির্জাপুর
    • নাগরপুর
    • দেলদুয়ার
    • বাসাইল
    • সখিপুর
    • কালিহাতী
    • ভূঞাপুর
    • গোপালপুর
    • ঘাটাইল
    • ধনবাড়ী
    • মধুপুর
  • রাজনীতি
  • আইন
  • দুর্নীতি
  • দূর্ঘটনা
  • অপরাধ
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • অন্যান্য
    • শিক্ষা
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • স্বাস্থ্য
    • জীবনযাপন

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?